ভর্তি নির্দেশিকা ও নিয়মাবলী
অনলাইনে ভর্তি হওয়ার আগে নিচের ধাপগুলো মনোযোগ দিয়ে পড়ুন
১
ভর্তি ফি প্রদান (বিকাশ)
প্রথমে আপনাকে নির্দিষ্ট আবেদন ফি বিকাশ বা অনলাইন গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। পেমেন্ট সফল হলে আপনি একটি Transaction ID (TrxID) পাবেন। এটি যত্ন করে সংরক্ষণ করুন।
২
পেমেন্ট ভেরিফিকেশন
'ভর্তি ফরম পূরণ' লিংকে ক্লিক করে আপনার TrxID এবং যে মোবাইল নম্বর থেকে পেমেন্ট করেছেন তা দিয়ে ভেরিফাই করুন।
৩
তথ্য ও ছবি আপলোড
ভেরিফিকেশন সফল হলে ভর্তি ফরমটি আসবে। এখানে ছাত্র-ছাত্রীর সকল তথ্য ইংরেজিতে সঠিক বানান অনুযায়ী পূরণ করুন এবং শিক্ষার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি (৩৫০ কেবি এর নিচে) আপলোড করুন।
৪
ভর্তি নিশ্চিত ও রশিদ প্রিন্ট
সব তথ্য চেক করে সাবমিট করুন। সাবমিট সফল হলে আপনার স্ক্রিনে একটি 'ভর্তি রশিদ' বা Admission Receipt প্রদর্শিত হবে। এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।
⚠️ বিশেষ সতর্কতা:
- একটি Transaction ID দিয়ে শুধুমাত্র একবারই ভর্তি হওয়া যাবে।
- ভর্তি ফরম পূরণ করার সময় ব্রাউজার রিফ্রেশ করবেন না।
- যেকোনো কারিগরি সহায়তার জন্য আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।
মতামত